ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকদ্রব্য অভিযানে সফলতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ।
গত সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে কুড়িগ্রাম জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান।
২০২৫ সালের মে ও জুন মাসে ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক উদ্ধার, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন ওসি আল হেলাল মাহমুদ। তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব আচরণ ভূরুঙ্গামারী উপজেলার সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জেলার প্রতিটি থানার অফিসারদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ কুড়িগ্রাম গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক উস্কানিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যের পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার চলমান মামলাসমূহের অগ্রগতি, অপরাধ চিত্র ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বিভিন্ন থানা থেকে আসা অফিসারদের উৎসাহিত করতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পূর্বেও বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে তাঁর সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানেও ভূরুঙ্গামারী থানার দায়িত্ব গ্রহণের পর থেকে সফলতার সাথে তিনি তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ