ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চবিতে অনুষ্ঠিত হচ্ছে এসসিএলএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ১২:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) 'পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক প্রতিযোগিতা "এসসিএলএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫"। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৮ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সংগঠনটির সভাপতি মো: তাফহীমুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "এসসিএলএস অলিম্পিয়াড ২০২৫ এর প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।" এবারের প্রতিযোগিতাটি ৫টি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে পিন্টোরিয়ান স্ত্রী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড এবং সিম্পোজিয়াম রাউন্ড।

তিনি আরও বলেন, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এবং চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের চেয়ারপারসন তাফহিম উল ইসলাম, জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।

উল্লেখ্য, সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) একটি শিক্ষার্থীদের পরিচালিত স্বতন্ত্র সংগঠন, যা ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এসসিএলএস আইন শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ, গবেষণা, বিতর্ক ও নীতিগত চিন্তাভাবনায় দক্ষ করে তুলতে নিয়মিতভাবে কর্মশালা, সেমিনার, জার্নাল প্রকাশনা, মট কোর্ট কম্পিটিশন, আইন অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা এবং নানা ধরণের একাডেমিক কার্যক্রম আয়োজন করে থাকে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি