মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধাদের 'নাম খচিত স্মৃতিফলক' স্থাপনের দাবি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রণাঙ্গনের যুদ্ধকালীন অধিনায়ক '৭১-এর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, গ্রুপ কমান্ডার আশরাফুজ্জামান কহিনুর, আ. ওয়াজেদ মোল্লা, গ্রুপ কমান্ডার মো: আলতাফ হোসেন খান সহ ৭২ জন বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ৯ই আগস্ট মুকসুদপুর থানাকে শত্রুমুক্ত করেছিলেন। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই আজ আর জীবিত নেই। এই স্মৃতি ধারণ এবং স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স ভবনের নিচে, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অথবা কলেজ মোড় সড়ক ব-দ্বীপে ত্রী-মোহনায়, উল্লেখিত বাহাত্তর জন মুক্তিযোদ্ধার "নাম খচিত স্মৃতিফলক" সম্বলিত বিজয় স্তম্ভ স্থাপন করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ই আগস্ট যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, গ্রুপ কমান্ডার আশরাফুজ্জামান কহিনুর, আ. ওয়াজেদ মোল্লা ও গ্রুপ কমান্ডার মো: আলতাফ হোসেন খানের নেতৃত্বে ৭২ জন বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ ১১ ঘণ্টা মরণপণ যুদ্ধ করে মুকসুদপুর থানাকে পাক বাহিনীর দখল থেকে শত্রুমুক্ত করেছিলেন।
এ ব্যাপারে মুকসুদপুর রণাঙ্গনের অধিনায়ক '৭১-এর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক জানান, বীর মুক্তিযোদ্ধারা ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুকসুদপুর উপজেলা সদরে "নাম খচিত স্মৃতিফলক" স্থাপনের জন্য মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। মুকসুদপুরের মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি, 'নাম খচিত স্মৃতিফলক' দ্রুত স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত