ভূরুঙ্গামারীর সীমান্ত সড়কে শোভা পাচ্ছে সামাজিক বনায়ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানাঘাট-সাহেবগঞ্জ সীমান্ত সড়কে শোভা পাচ্ছে নয়নাভিরাম সামাজিক বনায়ন। সবুজে ভরে গেছে গ্রামীণ সড়কের দুপাশ, যেখানে রয়েছে চালতা, কাঠবাদাম, নিম, জলপাই সহ হরেক রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছ।
এর পাশাপাশি কৃষি কাজের নিমিত্তে সড়কের দুপাশে লাগানো হয়েছে শিম, লাউ, ঝিঙে, মিষ্টি কুমড়া, শসা, এবং ঢেঁড়স। 'আমার গ্রাম আমার শহর পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের' আওতায় ভূরুঙ্গামারী উপজেলায় থানাঘাট-সাহেবগঞ্জ সীমান্ত সড়কের কমিউনিটি ভিত্তিতে উন্নয়নকৃত সড়কের স্লোপ ও সোল্ডারে এই সামাজিক বনায়ন ও কৃষি কাজ করা হয়েছে।
তিন কিলোমিটার সীমান্ত সড়কের দুপাশে চোখে পড়ছে সারি সারি দেশীয় ফলের গাছ ও শাক-সবজির মাচা। সবজি গাছে সবুজ লতাপাতা, ফুল-ফলে মাচাগুলো ভরে গেছে। সুপারী ও পেঁপের গাছও লাগানো হয়েছে। গ্রামীণ সড়কের দু'পাশের সৌন্দর্য প্রকৃতিতে চিরসবুজে ফুটে উঠেছে।
এসব সবজি ও দেশীয় ফলমূল যেমন পুষ্টি চাহিদা মেটাবে, তেমনই উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় হবে। পাশাপাশি সড়কের স্লোপ ও সোল্ডার রক্ষণাবেক্ষণ হবে। ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডির দায়িত্বরত এলসিএস কর্মীরা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করছেন। নিয়মিত খোঁজ খবর রাখছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন।
সড়কে পরিচর্যাকারী এলসিএস কর্মী শ্রীমতি মঞ্জুরি রানী বলেন, "সকাল আটটা থেকে রাস্তায় আছি, রাস্তায় কাজ করি, গাছের পরিচর্যা করছি। এ প্রকল্পের মাধ্যমে আমাদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।"
এই প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাথরডুবি ইউনিয়নের সাধারণ মানুষ। তারা মনে করেন, অবহেলিত এই এলাকায় সবুজ শ্যামল বৃক্ষরাজি দিয়ে বনায়নের মাধ্যমে এটি একটি আদর্শ সড়কে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, "প্রকল্পের আওতায় তিন কিলোমিটার সীমান্ত সড়কে সুন্দর একটি সামাজিক বনায়ন করা হয়েছে। এখানে তিন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। প্রকল্প পরিচালক মহোদয় স্বয়ং এ প্রকল্পের তদারকি করছেন।" তিনি আরও বলেন, "এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ প্রকল্প শতভাগ সফল হয়েছে।"
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা