ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:২৫

নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশের একটি মাছের ঘেরে গোসল করতে গিয়ে প্রিয়া (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়া একই গ্রামের রবিউল ইসলামের কন্যা এবং সারুলিয়া হাফেজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নামে। সাঁতার না জানায় কিছু সময় পরই সে পানিতে হাবুডুবু খেতে থাকে। সঙ্গে থাকা শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে ডুবে যায়। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তারা স্থানীয়দের সহায়তায় প্রিয়াকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতা ও সাঁতারে অনভিজ্ঞতা একটি শিশুর প্রাণ কেড়ে নিল—এ যেন নির্মম বাস্তবতা।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২