ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা: আট লাখ টাকা লুটের ঘটনায় ৩ জন গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:৩৮

ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট জোড়া ব্রিজ এলাকায় এক ব্যবসায়ীর ওপর চালানো ভয়াবহ দস্যুতা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হরিহরপুরের মোঃ মানিক হোসেন (৩৬), ঘোষপাড়ার মোঃ আলভী আহমেদ (২৯) এবং শহরের গোবিন্দনগর এলাকার রানা (২৩)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন গভীর রাতে ব্যবসায়ী কুতুব উদ্দিন ভাতিজার মুদি দোকান থেকে ৭ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে চার্জার অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক দেড়টায় ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সুক নদীর উপরের জোড়া ব্রিজ এলাকায় চারজন তাকে গতিরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে তারা ব্যাগে থাকা পুরো টাকা নিয়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি শনাক্ত করে অভিযান চালায়। ৮ জুলাই গভীর রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার দুরামারী মোড় থেকে আলভী আহমেদকে এবং কিছুক্ষণ পর রেলগেট এলাকা থেকে মানিক হোসেনকে গ্রেফতার করা হয়। এর একদিন আগে একই চক্রের সদস্য রানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, মানিক একজন চার্জার অটোচালক এবং সে আগে থেকেই ভুক্তভোগীর চলাফেরার বিষয়ে অবগত ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় গ্রেফতার হওয়া তিন আসামি দস্যুতা সংঘটনের কথা স্বীকার করেছেন। মানিকের ঘর থেকে লুণ্ঠিত অর্থের ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া আলভীর মালিকানাধীন জিক্সার মোটরসাইকেল, যা দস্যুতা অভিযানে ব্যবহৃত হয়, সেটিও উদ্ধার করা হয়েছে।

আসামি আলভী আহমেদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্বেও মামলা রয়েছে। পুলিশ আশঙ্কা করছে, এরা একটি সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য এবং জামিন পেলে আবারও আত্মগোপনে গিয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হতে পারে। পুলিশ তাদের রিমান্ডে না নিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার