ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জমজমাটপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) বিকেলে শীবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়স।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: দবিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হক রেজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহাফুজ আলম পাপ্পু, মো: জমসে আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো: আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: রাসেদুজ্জামান রাসু।
উদ্বোধনী খেলায় ৩নং ওয়ার্ড টিম টাইব্রেকারে ৩-২ গোলে (৪+৬) নং ওয়ার্ড টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। খেলা পরিচালনার প্যানেলে ছিলেন মো: বেলাল হোসেন, মো: দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: হারুন অর রশিদ। এর আগে শুরুতেই অংশগ্রহণকারী প্রত্যেক টিমকে একটি করে বল উপহার দেন প্রধান অতিথি।
উল্লেখ্য, টুর্নামেন্টে ১০নং জামালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড (৪+৬) নং ওয়ার্ড মিলে ১টি টিম গঠন করে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’