বকশীগঞ্জে গণধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য সহ ৩ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন মানজালিয়া এলাকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০) সহ মোট তিনজনকে বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান করেছে।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এজাহারভুক্ত ৪ জন আসামি এবং অজ্ঞাতনামা সহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে আশরাফুল ইসলামকেও গ্রেফতার করেছে পুলিশ। আশরাফুল ইসলাম উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। ধর্ষণ মামলায় তার সম্পৃক্ততা উঠে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
অভিযোগকারী ওই নারী জানান, গত ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে তিনি তার স্বামীকে নিয়ে জানকিপুর মানজালিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার স্বামী সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সেদিন অটোগাড়ী ভাড়া করে নিলক্ষীয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। বকশীগঞ্জ থানাধীন বকশীগঞ্জ ঢাকা হাইওয়ে রাস্তার মানজালিয়া উত্তর পাশে শাহিনের দোকানের সামনের রাস্তা থেকে তাকে টেনে অটোগাড়ী থেকে নামিয়ে জোর করে নিলক্ষীয়া উত্তর পাড়া সাকিনে জনৈক ফরিদের পরিত্যক্ত বাড়ির রান্নাঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। পরিত্যক্ত রান্নাঘরের ভিতরে তাকে জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ৪ জন আসামি এবং অজ্ঞাতনামা সহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড