শ্রীপুরে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে উপহার
গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে জন্মগতভাবে আট সদস্যের একটি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খানের সহধর্মিণী ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবিদা সুলতান নাজনীন। আজ বুধবার (৯ জুলাই, ২০২৫) সকালে পৌরসভার উজিলাব গ্রামের ওই আট সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাসসেল ফকির, ইঞ্জিনিয়ার সোহাগ প্রমুখ।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবিদা সুলতান নাজনীন বলেন, "বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকতে চায়।"
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত