ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৯-২০২১ রাত ৯:২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ফূলসুতী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মুরাদ মিয়া (২১)। সে উপজেলার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের সোবহান মিয়ার ছেলে। মুরাদ পেশায় একজন রাজমিস্ত্রি। গ্রেপ্তারের পর মুরাদকে বুধবার বিকেলে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

নগরকান্দা থানা সূত্রে জানা গেছে, মুরাদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রথম মামলাটি হয় গত ২৭ মে। অভিযাগ করে ৯ বছরের এক শিশুর মা। নগরকান্দা থানার মামলা নং ১০। দ্বিতীয় অভিযোগ করা হয় গত ১২ সেপ্টেম্বর। ১৫ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়ে এ অভিযোগ করা হয়। মামলা নং ২৯। বর্তমানে ওই মেয়েটি ৫ মাসের অন্তঃসত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, গত ২৭ জুনের মামলার পর থেকে পলাতক ছিল মুরাদ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নগরকান্দা উপজেলার ফুলসুতী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, মুরাদকে দুটি মামলার গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা