ত্রিপুরায় ভারী বর্ষণে কুমিল্লায় গোমতীর পানি বাড়ছে
টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে। ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি, যার কারণে সেখানে রেড এলার্ট জারি করা হয়েছে। এই পরিস্থিতি কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। বুধবার (৯ জুলাই) বিকেল ৫টায় সরেজমিনে পালপাড়া, কালীয়াজুড়ি, টিক্কার চর, চানপুর ব্রিজ এলাকায় দেখা যায়, নদীর পানি বেড়ে কিছু চরাঞ্চল তলিয়ে গেছে। এছাড়াও গোমতীর পাড়ে গড়ে ওঠা কিছু কিছু পর্যটনকেন্দ্রগুলোতেও পানি ঢুকে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধের দিকে উঠে আসছেন। কেউ কেউ নিজেরাই নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
বদরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, কমবেশি আমরা সবাই আতঙ্কে আছি। গত বছর বন্যায় এখানকার অনেকের ঘর ভেসে গিয়েছিল, এবারও যদি তাই হয়, তাহলে আবার রাস্তায় থাকতে হবে।কালীয়াজুড়ি এলাকার সত্যজিৎ রায় জানান, আগেরদিনের ছেয়ে আজ সকালে উঠে দেখি পানি অনেক বেড়েছে। সাড়াদিন যেভাবে বৃষ্টি হয়েছে তা যদি সারারাত থাকে তাহলে বিপদসীমা অতিক্রম করতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিকেল ৩টায় সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যায়, নদীর পানি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৩ মিটারে, যা বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার থেকে মাত্র ২ দশমিক ৪৭ মিটার নিচে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টির কারণে গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় ৪ থেকে ৫ মিটার বেড়েছে। উজানের পানি আসতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি আরও পরিষ্কার হবে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বাড়ার এই ধারা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে।
বুড়িচং উপজেলার ইউএনও তানভির আহমেদ জানান, পানি এখনো বিপদসীমার ৯ ফুট নিচে আছে। আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং গোমতীর চরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। জেলা আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং এমন অবস্থা আরও ৩৬ থেকে ৪৮ ঘণ্টা চলতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
Link Copied