ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তথ্যভিত্তিক সাংবাদিকতার উপর গুরুত্বারোপ

মধুখালীতে ইউএনও’র সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময়


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ৯:৫

ফরিদপুরের মধুখালীতে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। গতকাল বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মুন্নু এবং সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি, প্রচার সম্পাদক আবির হোসেন আবু। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাজিব হোসেন, কার্যকরী সদস্য এস এম সজীব রানা, শাহরিয়ার সিকদার, গৌতম বিশ্বাস, ইদ্রিস আলী, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, রিফাত হোসেন, নাজমুল হোসেন, অসীম কুমার দত্ত, পার্থ রায়শেখ সালমান আহমেদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। প্রশাসন সব সময় চায় সাংবাদিকদের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও গণমুখী প্রশাসন গড়ে তুলতে। সাংবাদিকদের লেখনীর প্রভাব অনেক গভীর, তাই তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।" তিনি আরও বলেন, "যেকোনো জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।"

মতবিনিময় সভা শেষে ইউএনও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতায় মধুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ