ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সভাপতি কবিরুল ও মহাসচিব মনিরুজ্জামান

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২৫ সকাল ৯:৪৩

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা’র বার্ষিক সাধারণ সভা গত ৯ জুলাই ২০২৫ তারিখে শেখ সাদী মিলনায়তন কুষ্টিয়া ভবনে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন এবং ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর খন্দকার রাশেদুল হক উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ফোরামের মহাসচিব এ কে এম টিপু সুলতান বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন উপস্থাপনের পর ফোরামের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি তাদের বক্তব্য প্রদান করেন, যার মধ্য দিয়ে সভার প্রথম পর্ব শেষ হয়।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার, অতিরিক্ত সচিব (অবসর প্রাপ্ত) জনাব মোঃ এনামুল হক, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নবগঠিত কমিটি উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। এই নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডঃ খ ম কবিরুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মহঃ মনিরুজ্জামান। ফোরামের নবগঠিত কমিটিকে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের সফলতা কামনা করেন। নতুন মহাসচিব ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)