ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সমাবেশ বাস্তবায়নে কারওয়ান বাজার ও ফার্মগেটে জামায়াতের মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১১:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ও সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

গতকাল বুধবার সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় সমাবেশ বাস্তবায়নে ইউনিট দায়িত্বশীল সমাবেশ, গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে মিছিল কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেট গোল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।

সেলিম উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিত করতে তাকে কারো কাছে ধরনা দিতে হবে না। জনপ্রতিনিধিরা শাসক না হয়ে খাদেম হবেন। তিনি জানান, জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং তিনি দেশবাসীকে, বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)