ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বন্যার কারণে থেমে গেল ৩ বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১১:৫৭

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা। কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বন্যার ভয়াবহতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাবিত হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিন বোর্ডের এই সিদ্ধান্তে সারা দেশে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এই বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে বলে জানানো হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের বোর্ডের পরীক্ষা সারা দেশে একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। তাই কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা দেখা দিলে আংশিক পরীক্ষা গ্রহণের সুযোগ থাকে না। এ কারণেই সারা দেশে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে দেশজুড়ে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারা দেশের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি