খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, একজন আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছিল এবং কিছু অসাধু বালু ব্যবসায়ী ক্ষমতার প্রভাব দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে খালিয়াজুরী উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এবং লেপসিয়া নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে।
গতকাল ৯ জুলাই (বুধবার) বিকালে খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একটি ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। ড্রেজার মেশিন জব্দ করার সময় মূল হোতা ধরাছোঁয়ার বাইরে থাকলেও মোঃ মবিন মিয়া (২৪) নামের একজনকে আটক করা হয়, যিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়া নগর গ্রামের মোঃ গোলাপ ব্যাপারীর ছেলে।
পাঁচহাট গ্রামের এক তরুণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় পাঁচ মাস ধরে ক্ষমতাশীল খালিয়াজুরীর একজন নেতা ও পাঁচহাট গ্রামের একজন নেতার সহযোগিতায় ওই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে যেমন সরকার রাজস্ব হারাচ্ছিল, তেমনি পাঁচগ্রামটি ভাঙনের মুখে পড়ে নদীপাড়ের শত শত ঘরবাড়ি সর্বস্বান্ত হচ্ছিল।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পর জেলা প্রশাসকের নির্দেশে খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এবং খালিয়াজুরীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে আটক করেন এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারা অনুযায়ী মবিন মিয়াকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, এবং অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানোর জন্য খালিয়াজুরী থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত