ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় চর আতাউর ও গোচারণ ভূমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:১

 বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের অন্তর্গত 'চর আতাউর'-এ বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণভূমি দখলমুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছে। এ সময় ওই এলাকা ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার জন্য বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করে বলেন, তমরদ্দি ইউনিয়নের বিএনপি'র সাবেক সভাপতি তানভীর হায়দার তান্না চর আতাউর দখল করে ঘের তৈরি করছেন। তিনি কেওড়া গাছ দিয়ে শতাধিক একর জমি জুড়ে ঘের তৈরি করে জনপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে চাষাবাদের অনুমতি দিচ্ছেন। এছাড়াও, গোচারণভূমি দখল করে মহিষ, গরু, ছাগল-ভেড়া পালনকারীদের কাছ থেকেও পাঁচ-দশ হাজার টাকা করে আদায় করার জন্য চাপ দিচ্ছেন। বক্তারা আরও বলেন, এই ক্ষেত্রে তার অনুগত আব্দুর রব মেম্বার এবং নিজাম উদ্দিনকে ব্যারাকের খাল থেকে উত্তর দিকে কাটাখালী পর্যন্ত এবং সিরাজ ড্রাইভার ও তমরদ্দি ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমনকে কোরালিয়া সীমানা থেকে ক্ষিরোদিয়া সীমানা পর্যন্ত দায়িত্ব দিয়েছেন।

বক্তারা আরও জানান, বনায়ন ছাড়া বাকি অংশে তারা দশ-বারো বছর ধরে গোচারণভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। এখন তানভীর হায়দারের লোকজন তাদের চর থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। মানববন্ধনে ফিরোজ উদ্দিন, মোঃ খলিল, ইব্রাহিম ও বাথানিয়াসহ অন্যান্যরা 'চর আতাউর' দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় তানভীর হায়দার ও সুমনের ছবিতে ক্রস দেওয়া মানববন্ধন কর্মসূচির ব্যানারে স্থানীয় তমরদ্দি ইউনিয়নের শতাধিক লোক অংশ নেন।

এ বিষয়ে নোয়াখালীর হাতিয়াধীন সংশ্লিষ্ট নলচিরা রেঞ্জার আল-আমীন গাজী জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে দখলদারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের কিছু করতে পারছেন না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত তথা তমরদ্দি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি তানভীর হায়দার তান্নার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে চরাঞ্চল দখল সংক্রান্তে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ