মুকসুদপুরে জনতার হাতে ডাকাত আটক, গণধোলাই দিয়ে থানায় হস্তান্তর
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়ার ওহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখের বাড়িতে ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর হাতে এক ডাকাত আটক হয়েছে। তাকে গণধোলাই দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জনতা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দিবাগত আনুমানিক রাত ২টার দিকে ৩-৪ জনের একটি ডাকাত দল মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল শেখের ঘরে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। একপর্যায়ে উজ্জ্বল শেখ জীবন বাঁচাতে জোরে জোরে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে শহিদুল ফকির (৪০) নামে এক ডাকাতকে এলাকাবাসী ধরে ফেলে এবং তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটককৃত ডাকাতকে গণধোলাই দেয়। আটককৃত ডাকাত শহিদুল ফকির মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় জনগণ আজ, ১০ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আটককৃত ডাকাতকে মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে বলে মুকসুদপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত