ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির টাকা প্রদান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ২:২২

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ, বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান নৃগোষ্ঠীর ২০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং ৫৫ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া প্রমুখ।

মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই কাজের অর্থায়নে মুকসুদপুর উপজেলায় ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৩০ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ২,৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ৬,০০০ টাকা করে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ১০ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ৯,৫০০ টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। মুকসুদপুর উপজেলায় মোট ২,৬০,০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত