নেত্রকোনা সীমান্তে বিএসএফের পুশইন: তৃতীয় লিঙ্গসহ ২১ জন আটক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারো ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পাঁচটার দিকে বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন আড়াপাড়া এলাকা দিয়ে ১৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ এবং ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
৩১ বিজিবির বিজয়পুর বিওপি ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে আড়াপাড়া এলাকায় এই ২১ জনকে দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সবাই ভারতের রাজধানী দিল্লীতে কাজ করতেন। সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে পাঠানো হয়। সেখান থেকে আজ ভোরে বিএসএফ সদস্যরা বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটককৃতদের বাড়ি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়