ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের অভিযোগ, হাতিয়ায় মানববন্ধন


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ভূমিহীন ও কৃষকদের থেকে চাঁদা না পেয়ে তাদের চাষাবাদ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে স্থানীয় ভূমিহীন ও কৃষকরা মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ভূমিহীনরা তাদের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চরআতাউরের বাসিন্দারা ভূমিহীন পরিবারের সদস্য। বর্ষা মৌসুমের শুরু থেকেই তারা চরে চাষাবাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় তারা চাষাবাদ শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতিপ্রাপ্ত) নিজাম চৌধুরী, শামীম উদ্দিন এবং আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্নভাবে চাপ দেয় এবং চাঁদা না দিলে চাষাবাদ করতে পারবে না বলে হুমকি দেয়।

এসময় তারা অভিযোগ করেন, চর নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই গ্রুপটি চরে গিয়ে একটি মানববন্ধন করে, যেখানে চরের কোনো ভূমিহীনকে রাখা হয়নি। তমরদ্দি ঘাট থেকে শ্রমিক এনে তারা এই মানববন্ধন করিয়েছে। চরের জমি দখলে নেওয়ার জন্য এটি তাদের একটি ষড়যন্ত্র। বক্তারা আরও বলেন, ইতোমধ্যে হাতিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চর দখলের চেষ্টায় বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত তিনজনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. রুবেল, ভূমিহীন নেতা মো. খোকন, আক্তার হোসেন, মো. রহিম প্রমুখ।

যোগাযোগ করা হলে অভিযোগ নাকচ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম চৌধুরী ও মেজবাহ উদ্দিন শামীম বলেন, তারা কোনো চর দখলের সাথে সম্পৃক্ত নন। একটি চক্র তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করিয়েছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, চর আতাউরে যাদের কোনো কাগজপত্র নেই, বন্দোবস্তের জায়গা নেই তারা ওই জায়গাটা দখল করার পায়তারা করছে। ভূমিহীন যারা এসেছেন তাদেরও বৈধতা নেই, আর যারা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে, তাদেরও কোনো বৈধতা নেই। তিনি আরও জানান, তারা ইতিমধ্যে সব পক্ষকে মাইকিং ও গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, যারা অবৈধ দখল করবে তারা সমস্যাগ্রস্ত হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর