ত্রিশালে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিসি মুফিদুল আলম
ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল-ধানীখোলা পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
২০২৪-২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ত্রিশাল পৌরসভার বাস্তবায়নে মেসার্স ইনান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুরর আহমেদ, ত্রিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ, পৌর জামাতের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, "আমরা উন্নয়নে বিশ্বাসী, এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সুযোগ করে দিতে হবে। সারা দেশের মতো ত্রিশালেও বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকান্ড চলছে। এ ধারা অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী