অভয়নগরে মজুতখালী নদীর বাঁধ ভাঙন আতঙ্কে তিন গ্রামের মানুষ
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে মজুতখালী নদীর বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন তিন গ্রামের শত শত মানুষ। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে গেলে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যার কারণে দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। তবে এ বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুতখালী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ, জয়ারাবাদ ও রামনগর গ্রামের শত শত মানুষ। ফলে এই সকল মানুষের যেকোনো সময় পানিবন্দি হওয়ার শঙ্কায় দিন কাটছে।
গ্রামবাসী জানান, দিঘলীয়ারাবাদ গ্রামে বাঁধ ভেঙে যেকোনো সময় পানি ঢুকে পড়বে। তাহলে গ্রামের শত শত মানুষ পানিবন্দি হয়ে দিশেহারা হয়ে পড়বে। বাঁধ রক্ষায় গ্রামবাসী মিলে নানা রকম পদক্ষেপ নিলেও তাতে তেমন কোনো কাজ হয়নি। যার কারণে তারা সরকারিভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার না হলে যেকোনো সময় তলিয়ে যেতে পারে বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলছেন, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শুরু করবেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ