রৌমারীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে এই চাল বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুজউদ্দিন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইতোমধ্যে চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, গেন্দার আলগা ও সুখেরবাতি সহ কয়েকটি গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদীভাঙনের শিকার হয়েছেন। এই পরিবারগুলো বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে ওই এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে, ইউএনও দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেন।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, "নদীভাঙনের শিকার হয়ে যারা নিঃস্ব হয়েছেন বা থাকার ঘর নেই, তারা যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।"
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ