ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোবাইল সার্ভিসিংয়ের নামে ব্যক্তিগত তথ্য চুরি ও ব্ল্যাকমেইলিং: মূল হোতা গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৪৪

মোবাইল সার্ভিসিংয়ের নামে গ্রাহকের ব্যক্তিগত ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩২ বছর বয়সী সাব্বির হোসেন ওই এলাকারই মিল্কি মহল্লার মোজাম্মেল হকের ছেলে এবং তার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।

জানা গেছে, এক ব্যক্তি সাব্বিরের দোকানে তার মোবাইল মেরামত করতে দেন। এই সুযোগে সাব্বির হোসেন ওই মোবাইলের সব ছবি হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির নামে একটি ভুয়া আইডি খুলে ছবিগুলো ছড়িয়ে দেন। এই ঘটনায় ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, "থানায় একটি অভিযোগ হলে সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার দোকানে থাকা একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। অভিযোগের ঘটনাটি যাচাই-বাছাইয়ের পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, "এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক