ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, গ্রেপ্তার ২


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৭

গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ফুলছড়ি থানার উপপরিদর্শক হীরক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টার এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দসহ বালু ব্যবসায়ী এনামুল হক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজার মেশিন দুটি পাইপ হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে রাতেই জব্দ করা সরঞ্জামাদিসহ গ্রেপ্তারকৃতদের ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার