ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা একটি স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইট উদ্ভাবন করেছে। ত্রিশালসহ দেশের যেকোনো প্রান্ত থেকে রক্ত সহায়তা সহজ করতে এবং রক্তদান সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা ও ভয় দূর করে তরুণ প্রজন্মকে রক্তদানে আগ্রহী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতারা রেজিস্ট্রেশনের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে রক্ত দান ও গ্রহণ করতে পারবেন।

সম্মিলিত সেবামূলক এই কাজের উদ্ভাবন করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ভাবনী এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, "প্রতিবছর রক্তের অভাবে বহু মানুষ মারা যায়। বাংলাদেশে রক্তের অভাবে মানুষের মৃত্যুর হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে দেশের তরুণ প্রজন্ম।"

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুরর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার