ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬০ শতাংশ, মেয়েরা এগিয়ে


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৯

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬টি জেলার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এবার কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯শত ২ জন। ছেলেদের মধ্যে ৪৩ হাজার ৭৮০ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন ছেলে। অন্যদিকে, মেয়েদের মধ্যে ৬২ হাজার ৮০১ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। সার্বিকভাবে ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে।

প্রফেসর মো: শামছুল ইসলাম আরও বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠান এবং জিপিএ-৫ কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন। গত বছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮টি, যা এ বছর মাত্র ২২টি।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক