ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আপন দুই ভাইসহ চারজনের মর্মান্তিক মৃত্যু


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের উত্তর লাইন চম্পাতলি লেবার লাইনে একটি সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় চার যুবক মর্মান্তিকভাবে মারা গেছেন। গতকাল বুধবার (৯ জুলাই) রাতের দিকে চা বাগানের ওই এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণছড়া চা বাগানের ৫ নম্বর ওয়ার্ডে একটি সেপটিক ট্যাংকে মোবাইল ফোন পড়ে গেলে এক যুবক তা তুলতে নিচে নামেন। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন এবং আর উঠতে পারেননি। পরবর্তীতে তার বড় ভাই হয়তো ভেবে নেন যে নিচে পড়ে গেছেন, তাই তাকে উদ্ধার করতে নিচে নামেন। কিন্তু তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। এরপর একে একে আরও দুইজন তাদের উদ্ধারে নামেন, কিন্তু কেউই বুঝতে পারেননি যে ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। চারজনই ধাপে ধাপে প্রাণ হারান।

নিহতরা হলেন শ্রাবন পট্টনায়েক (৩০), রানা পট্টনায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান।

এ ঘটনায় গুরুতর আহত হন রবি বুনার্জী (২৪) নামের আরও একজন। তাকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই ভাইসহ চার তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো এখনো হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। স্থানীয়রা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা