সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং তিন সন্তান দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান— রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, তারা ওই বাসায় নতুন উঠেছিলেন। রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ রিপন পেশায় ভ্যানচালক।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি