ক্ষেতলালের বাশথুপী গ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাশথুপী গ্রামে বর্ষা এলেই নেমে আসে চরম দুর্ভোগ। গ্রামের একপাশের প্রধান রাস্তাটি কাঁচা মাটির হওয়ায় বৃষ্টি হলেই সেটি কাদার সমুদ্রে পরিণত হয়। কোমরসমান কাঁদা ডিঙিয়ে রিকশা, ভ্যান এমনকি মানুষও ঠিকমতো চলাচল করতে পারেন না।
এই দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি পেতে এবার এগিয়ে এসেছেন গ্রামবাসী নিজেই। তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে তারা নিজেদের হাতে কোদাল তুলে নিয়েছেন। স্বেচ্ছাশ্রমে চলছে মাটি কেটে রাস্তা উঁচু করার কাজ।
গ্রামের বাসিন্দা মো. নাজমুল ইসলাম বলেন, "প্রতিবার বর্ষায় একই কষ্ট। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে পারি না, স্কুলে যেতে কষ্ট হয় শিশুদের। তাই আর অপেক্ষা না করে নিজেরাই রাস্তা তৈরি শুরু করেছি।"
শুধু ইচ্ছা নয়, কাজের মধ্য দিয়ে তাঁরা প্রমাণ করছেন চেষ্টা থাকলে পরিবর্তন সম্ভব। শুভসংঘের সভাপতি এম রাসেল আহমেদ বলেন, "এটা আমাদের মানবিক দায়িত্ব মনে হয়েছে। মানুষ ইচ্ছে করলে নিজেরাই কিছু করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ এই কাজ।"
তবে গ্রামবাসীর দাবি, এই ২০০ মিটার রাস্তাটি শুধু মাটি ফেলে সমান করলেই হবে না। টেকসই উন্নয়নের জন্য দরকার ইট সোলিং বা আরসিসি ঢালাই। নয়তো পরের বর্ষাতেই সব আবার আগের মতো হবে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো প্রকল্পের আওতায় যেন রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণ করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবাইদুল হক বলেন, "স্বেচ্ছায় রাস্তা নির্মাণ হচ্ছে ভালো খবর, এই রাস্তা পরিমাপ করে সোলিং করার চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান