চৌগাছায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
চৌগাছায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জয়নুর রহমান (৩০) চৌগাছা পৌরসভার ব্র্যাকপাড়া মহল্লার আব্দুল গনির ছেলে। শুক্রবার দুপুরে মামা বাড়ি উপজেলার গরীবপুর গ্রামে যেয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। সে মৃগে রোগে আক্রান্ত ছিলো বলে জানান স্বজনরা।
নিহতের প্রতিবেশি আব্দুর রাজ্জাক, সাব্বির হোসেন বলেন, জয়নুর রহমান শারীরীক ভাবে বেশ দুর্বল ও মৃগে রোগী ছিলো। শুক্রবার সকালে মামা বাড়ি উপজেলার গরীবপুর গ্রামে বেড়াতে যায়। দুপুরে সে মামা বাড়ির উত্তর পাশে একটি পুকুরে একাকি গোসলে যায়। বাড়ি ফিরতে দেরি দেখে মামা বাড়ির লোকজন তাকে খুজতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে নেমে তার মরাদেহ পাই।
জয়নুরের মামা জামিরুল ইসলাম বলেন, সে মৃগে রোগে দীর্ঘদিন ভুগছিলো। আমাদের সকলের চোখের আড়ালে পুকুরে গোসলে নামে এবং ধারনা করা হচ্ছে পানিতে নামার পর রোগে আক্রান্ত হয়ে ডুবে মারা যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান