ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী নারীদের নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:২

নারী উদ্যোক্তা তৈরি এবং প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে মহম্মদপুরে অনুষ্ঠিত হলো ২০ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান। আজ (১১ জুলাই ২০২৫) সকাল ১০টায় ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় তাদের তৈরি পাটজাত পণ্য।

ড. আলী আফজাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বয়সী বিশেষভাবে সক্ষম নারীরা। প্রশিক্ষণের মাধ্যমে তারা পাট দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরিতে দক্ষতা অর্জন করেন এবং নিজেদের তৈরি পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ড. আলী আফজাল। তিনি বলেন, "নারী ও প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য এই উদ্যোগ একটি মাইলফলক। তারা আজ কেবল প্রশিক্ষণই গ্রহণ করেনি, বরং নিজের পায়ে দাঁড়ানোর সাহস ও আত্মবিশ্বাস অর্জন করেছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের পরিবারবর্গ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী আগত অতিথিদের মন জয় করে নেয়।

স্থানীয় জনগণের মতে, এমন প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত হলে অসংখ্য নারীর জীবন বদলে যেতে পারে। ড. আলী আফজাল ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত