গাছের সাথে গামছা পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপ তেলেঙ্গা (২২) নামের এক গৃহবধূ নিজের মুখ মোছার গামছা গাছের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বিদ্যাবিল গ্রামের সীমান্ত এলাকা থেকে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। নিহত রুপ তেলেঙ্গা উপজেলা রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের নৃপতি নায়েকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার সূত্র ধরে স্বামীর ঘর থেকে ওই নারী চলে যেতে চাইলে এ নিয়ে পঞ্চায়েতের মধ্যে বিচার বসে। একপর্যায়ে তাদের মিলিয়ে দেওয়া হয়। ওই ঘটনার সমাধানের পর এক রাত স্বামীর সাথে বসবাস করার পরের দিন সকালে স্বামী কাজে চলে যায় এবং তার স্ত্রী রূপ তেলেঙ্গা একা একা বাইরে চলে যায়। যাওয়ার সময় এলাকার লোকজন দেখে যে, সে একা একা চলে যাচ্ছে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার সীমান্তবর্তী একটি জঙ্গলে গাছের সাথে নিজের মুখ মোছার গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দ্বি-খণ্ডিত গামছার টুকরাসহ অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল জানান, তারা ধারণা করছেন এটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা। মৃত্যুর সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা