কুমিল্লায় ১১ জুলাইকে 'গণঅভ্যুত্থান প্রতিরোধ দিবস' ঘোষণা করলেন মন্ত্রী আসিফ মাহমুদ
আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ২০২৪ সালের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার" সেমিনার অনুষ্ঠানে স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই ঘোষণা দেন।
এ সময় তিনি আরও বলেন, ২৪ সালের আন্দোলনে শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল তা বাংলাদেশকে জাগ্রত করেছে। তাই তাদের ক্ষুদ্র দাবি অনুযায়ী কুবিতে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে তিনি ৩টি বাস উপহার দেওয়ার ঘোষণা করেন।
এই অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া জুলাইযোদ্ধা এবং কুবির শিক্ষক-শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত