ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক আলোচনা


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:২৭

মাগুরার মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ, শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় দ্যা জিনিয়াস ক্লাব-এর আয়োজনে কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপ ও শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।

সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের নৈতিক ও সৃজনশীল বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

প্রধান অতিথি ড. আলী আফজাল বলেন, "শিক্ষকদের মননশীলতা ও দায়বদ্ধতাই একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি। শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।"

সম্মেলনের আয়োজক দ্যা জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষক উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা