ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে নৈশ প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৩:২০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী (নাইট গার্ড) গৌতম গাইনকে গত ৯ জুলাই বুধবার রাতে স্কুলের ডিউটিতে যাওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে, আজ, শুক্রবার (১১ জুলাই) মধুমতী নদীতে গোপালগঞ্জ সদরের বোলতলি নামক স্থানে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে।

স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে বোলতলি নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জে মর্গে প্রেরণ করে। নিহত গৌতম গাইন জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের ভবসিন্ধু গাইনের ছেলে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে নিহত গৌতম গাইনের বাড়িতে যান। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, ঘটনার তথ্য উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গৌতম গাইন জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর চাকরির পাশাপাশি জলিরপাড় বাজারে কাঁচা-মালের ব্যবসাও করতেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত