মধুখালীতে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি
ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সরজিত কুমার দাস (৪৫)। তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করেন।
জানা যায়, সরজিত কুমার দাস মাঝে মাঝে গ্রামের নিজ বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান। হঠাৎ করেই গত ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে আছে।
চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন। পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের থালা-বাসন, তিনটি কলসি ও প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান, "চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালী থানাকে অবগত করি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।"
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, "চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান