কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে হতাহতের ঘটনা
জয়পুরহাট জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ও শিশু ওয়ার্ডে ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ভবনের ভৌত অবকাঠামোর অবনতির ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ, শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে হঠাৎ করেই মহিলা ও শিশু ওয়ার্ডের ছাদের একটি বড় অংশ বিকট শব্দে ধসে পড়ে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও হতাহতের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটেছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেই পুরাতন ভবনে, যা ১৯৬২ সালে নির্মিত হয়েছিল। বছর পেরিয়ে ভবনটির ছাদ ও কাঠামো ভেতরে ভেতরে ধসে পড়ার মতো অবস্থা তৈরি হলেও যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সেটি আজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০০৬ সালে একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও, পুরাতন ভবনটি এখনও নির্ভরশীলতার জায়গায় রয়ে গেছে, যা প্রশাসনিক অবহেলার একটি বাস্তব উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
মোসলেমগঞ্জ গ্রামের ২২ মাস বয়সী শিশু মারিয়ার পিতা মো. রিপন (২৫) বলেন, "আমি আমার মেয়েকে নিয়ে ১১ নং বেডে ছিলাম। হঠাৎ করে ৩নং বেডের ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য বেডের রোগী বেঁচে যায়। বাকি রোগী ও স্বজনরা দ্রুত ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরে চলে যায়।"
ঝামুটপুর গ্রামের নাসরীন সুলতানা বলেন, "আমি উচ্চ রক্তচাপের কারণে গতকাল হাসপাতালে ভর্তি হই। আজ দুপুরে হঠাৎ করেই আমার পাশের বেডের ছাদের পলেস্তারা খসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।"
এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজি বলেন, "আজ হঠাৎ করেই মহিলা ও শিশু ওয়ার্ডের ৩ নং বেডের ছাদের পলেস্তারা খসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। পুরাতন ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করেছি। তারা বলেছেন দ্রুত এর সমস্যা সমাধান করা হবে।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান