সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সম্প্রতি নিহত লাল চাঁদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ, শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়নরত সকল সাধারণ শিক্ষার্থী বড়লেখা উত্তর চৌমুহনী চত্বর এবং বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভরত ছাত্র জনতার সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ। বড়লেখা মুহাম্মদিয়া মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সামাদ সাঈদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ মাহমুদ রাহি বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার