ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যা প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৬

ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে গতকাল (১১ জুলাই ২০২৫) রাত ১০টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখা। মিছিলটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু ও এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া

বক্তারা বলেন, "চাঁদাবাজদের কোনো দল নেই, মত নেই, অবিলম্বে তাদের রুখে দিন। চাঁদাবাজি করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। যারা মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তাদের অবিলম্বে ফাঁসি কার্যকর করুন। এই বর্বরতা জাহেলি যুগকেও হার মানিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রসংসদ নেতা খন্দকার আল ইমরান প্রমুখ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার