চন্দনাইশে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা এম এ হাশেম রাজুর মতবিনিময়
চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। শনিবার (১২ জুলাই) সকালে গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এম এ হাশেম রাজু বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নিজের মায়ের মৃত্যুতে কবরে মাটি দেওয়ারও সুযোগ ছিল না। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এখনো অনেক মামলা রয়েছে, গরু চোরের মামলাসহ প্রায় ৯৭টা মামলা হয়েছে আমার ওপর। প্রাণ খুলে কথা বলার কোনো সুযোগ ছিল না। গত ৫ই আগস্ট সরকার পতনের মধ্যদিয়ে আবার নতুন করে কথা বলার সুযোগ পেয়েছি।"
তিনি আরও বলেন, "চন্দনাইশ উপজেলায় এই ফ্যাসিবাদী সরকারের আমলারা বিভিন্ন ইয়াবা, মাটি খনন, অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল। তবে গত ৫ই আগস্টের পরে এইসব আওয়ামী লীগের দোসররা তাদের রূপ পরিবর্তন করে এখনো এইসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, ছাত্রনেতা মো: ফয়সাল উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সদস্য উম্মে ছালমা হাফিজা বেগম চৌধুরী, মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু