ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

হাওর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কিশোরগঞ্জ প্রতিনিধি photo কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:২৫

কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জনপ্রিয় অনলাইন পত্রিকা "হাওর টাইমস"-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন "হাওর টাইমস" এর সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র খ্যাত হাজী মো. ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক জোয়ার্দার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মো. খাইরুল ইসলাম, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ বাবুল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আমি যদি দুর্নীতির সাথে জড়িত থাকি আপনারা আমার বিরুদ্ধে লেখেন, জেলা বিএনপিতে চাঁদাবাজি, মাস্তানি কোনো ছাড় নাই।"

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া। সহযোগিতায় ছিলেন দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়াও হাওর টাইমসের চারজন প্রতিনিধিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য হাওর টাইমস বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব এবং ভৈরব প্রতিনিধি এম আর রুবেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন