রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময় সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল পৌর বিএনপির ২নং ওয়ার্ডের আয়োজনে গত শুক্রবার (১১ জুলাই) রাতে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জয়নাল আবদীন।
ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বাদল মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবীর, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ।
এছাড়াও ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী