মানিকগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে নারীসহ প্রেমিককে গাছে বাঁধল গ্রামবাসী
মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক এবং তার ঘরে ঢুকে অনৈতিক কাজের সময় সিরাজুল ইসলাম মনজেল (৪৫) নামে বিএনপির এক নেতাকে নারীসহ গাছের সাথে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ধামশ্বর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন।
সিরাজুল ইসলাম মনজেল ধামশ্বর ইউনিয়নের গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে। তিনি ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এবং সিরাজুল ইসলাম মনজেলের সংসারেও দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, ধামশ্বর ইউনিয়নের চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিল। এই বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলছিল। গতরাতে যখন সিরাজুল ইসলাম মনজেলকে গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন, তখন তারা ওত পেতে থাকেন। এরপর অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরে গ্রামবাসী তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ বিষয়ে ধামশ্বর ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, "এই ঘটনায় দু'পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চায় না বলে ফোনে জানিয়েছেন। এ ঘটনার পরে প্রবাসীর স্ত্রী ও মো. সিরাজুল ইসলাম মনজেল বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন। সে কারণে তাদের কোনো অভিযোগ নেই।" সিরাজুল ইসলাম মনজেল ধামশ্বর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক বলেও তিনি জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে স্থানীয় চেয়ারম্যান এই বিষয়ে মীমাংসা করার চেষ্টা করছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার