সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন আসলাম চৌধুরী বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
এসময় আসলাম চৌধুরী আরও বলেন, "সুবিধাবঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ-দুর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুণ্ডের সকল প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুণ্ডজুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধাবৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ আরও যা যা প্রয়োজনে যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো কমতি নেই। যেখানে যা প্রয়োজন তার সংস্থানই হোক আমাদের সকলের অঙ্গীকার।"
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর-এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা বখতিয়ার উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেবা কার্যক্রমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক সমন্বয়ক ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খোরশেদ জামিল চৌধুরী, ডা. মোনাইম ফরহাদ, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, ডা. জাকের হোসেন, মোরসালিন প্রমুখ।
ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী-এর নেতৃত্বে চিকিৎসা ক্যাম্পে অংশ নেন ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ মহানগরের বিশেষায়িত বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। মেডিসিন, নিউরো মেডিসিন, হৃদরোগ, নাক-কান-গলা, দাঁত, শিশু, ফিজিক্যাল মেডিসিন, চর্ম, অর্থপেডিক্স, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, ডায়াবেটিস, কিডনি, সার্জারিসহ প্রায় সব ধরনের রোগের জন্য ক্যাম্পে ভিন্ন ভিন্ন কক্ষ ও চিকিৎসক রয়েছেন।
ক্যাম্পের তথ্যমতে, সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৫০০ জন রোগী, আর রেজিস্ট্রেশন ছাড়া আরও প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে এসেছেন, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
অন্যদিকে সেবা গ্রহণকারীরাও বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি চিকিৎসা পেয়ে খুশি। তারা এ ধরনের ক্যাম্পিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস