ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে যৌথ অভিযান: ধনু নদে ড্রেজার মেশিন জব্দ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৪০

হাওরাঞ্চলের বুক চিরে প্রবাহিত ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ১২ জুলাই শনিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ এই অভিযান পরিচালনা করে একটি বৃহৎ ড্রেজার মেশিন জব্দ করেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সীমান্ত ঘেঁষা ধনু নদের আমানিপুর, আলীপুর, গাগলাজুর বাজার, মান্দারবাড়ি, মহব্বত নগর, পাতরা, হারারকান্দি, শালদীঘা, লেপসিয়া, জগন্নাথপুর, পাঁচহাট ও ধনপুরসহ একাধিক স্থানে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে তীরবর্তী শত শত পরিবার।

অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকেই খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএ কাদেরের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে নদীপথে অভিযান শুরু হয়। দুপুর ২টার দিকে ধনপুর বাজার সংলগ্ন নদী এলাকা থেকে একটি বিশাল আকারের ড্রেজার মেশিন জব্দ করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ড্রেজারে দায়িত্বরত লোকজন দৌড়ে পালিয়ে যায়। ড্রেজারের ইঞ্জিন, গিয়ার বক্স, ব্যাটারীর চাবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। পরে সেগুলো জব্দকৃত আলামত হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএ কাদের বলেন, "এই নৌপথে আমাদের নজরদারি অব্যাহত থাকবে। হাওরাঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাত্রা রক্ষায় আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।"

স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ড্রেজারটি হস্তান্তর করা হলেও, প্রশাসন জানিয়ে দিয়েছে—অবৈধভাবে নদীশাসন ও সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবেই চলবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন