ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে ভূমিকা রাখতে হবে: ড. সামিউল হক ফারুকী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন, "এদেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন দেখতে চায় না। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে কালের মুয়াজ্জিনের ভূমিকা রাখতে হবে। কর্মী গঠন, মানোন্নয়ন ও দেশের মানুষের সেবা দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। আগামীর নেতৃত্ব ইসলামের নেতৃত্ব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ৭ দফা দাবীর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ১৯ জুলাইয়ের সমাবেশ হবে দেশের মানুষের মুক্তির সমাবেশ।" নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা কর্মশালায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ। এসময় কর্মশালায় বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত