নেত্রকোণায় সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেত্রকোণায় শনিবার সন্ধ্যা ৭টায় সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা-এর উদ্যোগে জেলা প্রেসক্লাবের হল রুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক (পিএসসি) (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চের সভাপতি কনক পণ্ডিত এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক খন্দকার অলিউল্লাহ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সাংগঠনিক সম্পাদক অমিত শাহ। অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি এনামুল হক পলাশ, সাংবাদিক পল্লব চক্রবর্তীসহ অনেকেই। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক গানের পরিবেশনা করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়