ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: নিতাই রায় চৌধুরী


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, "১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে, তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।"

বিগত সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "এদেশের মেহনতি মানুষ যারা হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করেন, তাদের সন্তানেরা লেখাপড়া শিখে কোনো চাকরি পায়নি, তারা কোনো কাজও পায়নি। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগকে চাকরি দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "একটি স্কুলের পিয়ন নিয়োগ দিতে গেলেও বিগত ফ্যাসিস্ট সরকারের অপদার্থ, অযোগ্য, লুটেরা, দুর্নীতিবাজ সংসদ সদস্যরা লক্ষ লক্ষ টাকা ছাড়া নিয়োগ দেয়নি। পুলিশ প্রশাসন থেকে সমস্ত কিছু তৎকালীন সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। তাদের পরিচালিত সরকারের আমলে কোনো বিচার ছিল না, সুপ্রিমকোর্ট থেকে নিম্ন আদালত সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। সে সময়ে বহু নিরীহ মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের ধরে নিয়ে গুম, হত্যা করা হয়েছে।"

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "ভোট একটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। বিগত ১৬ বছর এই গণতান্ত্রিক অধিকার থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমি বিগত সময়ে শালিখা-মুহাম্মদপুরের মানুষের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন।" শনিবার (১২ জুলাই) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শালিখা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, সদস্য মোতালেব হোসেন শিকদার, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন। এছাড়া মাগুরা জেলা বিএনপি, মোহাম্মদপুর উপজেলা, শালিখা উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা